যুক্তরাষ্ট্রের নতুন দফার হামলার পর জর্ডানে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করে ড্রোন হামলা চালানো হয়েছে বলে ইরানের সেনাবাহিনী বৃহস্পতিবার দাবি করেছে।
দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তথ্য জানায়।
ইরানের সেনাবাহিনীর এক ঘোষণার উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় টেলিভিশন আইআরআইবি জানায়, ‘শত্রুর আগ্রাসনের জবাবে জর্ডানে মার্কিন সেনাবাহিনীর যোগাযোগ ব্যবস্থা ও জ্বালানি সংরক্ষণাগারকে লক্ষ্যবস্তু করে আত্মঘাতী (কামিকাজি) ড্রোন ব্যবহার করে হয়েছে।’
সূত্র : বাসস



