গাজায় নিহতের সংখ্যা বেড়ে ৭২৭৪০

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৭৪০ জনে দাঁড়িয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা
গাজায় ইসরাইলি হামলায় ক্ষতিগ্রস্ত এলাকা |সংগৃহীত

ফিলিস্তিনি অবরুদ্ধ গাজায় ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৭২ হাজার ৭৪০ জনে দাঁড়িয়েছে।

ফিলিস্তিনের ওয়াফা সংবাদ সংস্থা চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলের হাতে নিহত ফিলিস্তিনির সংখ্যা বেড়ে ৭২ হাজার ৭৪০ জনে পৌঁছেছে। আহত হয়েছেন আরো এক লাখ ৭২ হাজার ১৯২ জন।

সূত্রগুলো জানায়, গত ২৪ ঘণ্টায় গাজার হাসপাতালগুলোতে তিনজনের লাশ এবং আরো ১৬ জন আহতকে আনা হয়েছে।

২০২৫ সালের অক্টোবরে তথাকথিত যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে ইসরাইল প্রায় ৮৫৪ জনকে হত্যা করেছে এবং আরো দুই হাজার ৪৫৩ জনকে আহত করেছে। এছাড়া ধ্বংসস্তূপ থেকে ৭৭০টি লাশ উদ্ধার করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই