অবরোধ প্রত্যাহার হলে ইসলামাবাদে আলোচনায় প্রস্তুত ইরান

নতুন করে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলেও শর্ত দেন ইরাভানি। তার ভাষ্য, “যেকোনো নতুন সংলাপ শুরুর আগে যুদ্ধবিরতির প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে।”

নয়া দিগন্ত অনলাইন

যুক্তরাষ্ট্র ইরানের ওপর থেকে নৌ-অবরোধ প্রত্যাহার করলে পুনরায় আলোচনায় বসতে প্রস্তুত রয়েছে তেহরান। এমনটাই জানিয়েছেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির-সাঈদ ইরাভানি।

ইরানি গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, অবরোধ তুলে নেয়ার সাথে সাথেই পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পরবর্তী দফার আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

তবে নতুন করে আলোচনায় বসার আগে যুক্তরাষ্ট্রকে যুদ্ধবিরতি লঙ্ঘন বন্ধ করতে হবে বলেও শর্ত দেন ইরাভানি। তার ভাষ্য, “যেকোনো নতুন সংলাপ শুরুর আগে যুদ্ধবিরতির প্রতি পূর্ণ সম্মান দেখাতে হবে।”

রাষ্ট্রদূত আরো বলেন, ইরান সব ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে। “যুক্তরাষ্ট্র যদি রাজনৈতিক সমাধান চায়, আমরা তাতে অংশ নিতে প্রস্তুত। আর যদি তারা সংঘাত চায়, সে পরিস্থিতির জন্যও ইরান প্রস্তুত,”—যোগ করেন তিনি।

বিশ্লেষকদের মতে, বর্তমান অচলাবস্থা নিরসনে অবরোধ প্রত্যাহার ও কূটনৈতিক সংলাপ পুনরায় শুরু করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সূত্র: মিডল ইস্ট আই