সৌদি আরবের রাজধান রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দু’টি ড্রোন হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (৩ মার্চ) ভোরে এই হামলার খবর নিশ্চিত করেছে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়। হামলায় দূতাবাস ভবনে ‘সামান্য অগ্নিকাণ্ড ও ক্ষতি’ হয়েছে।হয়েছে এবং ‘সীমিত আগুন’ লেগেছে।
মার্কিন দূতাবাসে হামলার পাল্টা ব্যবস্থা ‘শিগগিরই’ নিতে পারে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
কেবল নেটওয়ার্ক নিউজনেশনকে দেয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রিয়াদে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলা এবং মার্কিন সেনাসদস্যদের মৃত্যুর ঘটনায় যুক্তরাষ্ট্র “শিগগিরই” পাল্টা ব্যবস্থা নেবে।
যুক্তরাষ্ট্র সোমবার রাতে জানায়, এখন পর্যন্ত ছয়জন সেনাসদস্য নিহত এবং ১৮ জন আহত হয়েছে।
ট্রাম্প আরো বলেছেন যে, “ইরানের বিরুদ্ধে স্থলবাহিনী মোতায়েন করা প্রয়োজন হবে বলে আমি মনে করি না” এক্স-এ লিখেছেন নিউজনেশনের রাজনৈতিক প্রতিবেদক কেলি মেয়ার।
সূত্র: বিবিসি।



