মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সবগুলো বন্দরে পুনরায় নৌ অবরোধ আরোপ করেছেন এবং ইরান এই অঞ্চলের মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিশোধমূলক হামলা চালিয়েছে। এর ফলে বুধবার (১৫ জুলাই) সকালে তেলের দাম আবারো বেড়েছে।
গ্রিনিচ মান সময় রাত ১২টা ২৯ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ১ দশমিক ৪৬ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ৮৬ দশমিক ১৯ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ব্যারেল প্রতি ১ দশমিক ১১ ডলার বা ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ৮০ দশমিক ৪০ ডলারে পৌঁছেছে।
সূত্র: আল জাজিরা



