ইরাকে ড্রোন হামলা, কারাগারের নিরাপত্তা নিয়ে বাগদাদের সতর্কবার্তা

এই কারাগার একসময় মার্কিন সামরিক বাহিনীর ‘ক্যাম্প ক্রপার’ ডিটেনশন সেন্টার ছিল। বাগদাদ বিমানবন্দর কমপ্লেক্সের অংশ এই কারাগারটি বারবার হামলার শিকার হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
প্রতীকী ছবি

বাগদাদ বিমানবন্দরের কাছে যেসব ড্রোন হামলা হয়েছে, সেগুলো পাশের একটি কারাগারের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলছে বলে সতর্ক করেছে ইরাক।

সম্প্রতি এই কারাগারে আইএসআইএস সন্দেহভাজনদের সিরিয়া থেকে স্থানান্তর করে এনে রাখা হয়েছে।

বাগদাদের আল-কারখ কারাগারে এসব আইএসআইএস সন্দেহভাজনদের রাখা হয়েছে।

এই কারাগার একসময় মার্কিন সামরিক বাহিনীর ‘ক্যাম্প ক্রপার’ ডিটেনশন সেন্টার ছিল। বাগদাদ বিমানবন্দর কমপ্লেক্সের অংশ এই কারাগারটি বারবার হামলার শিকার হয়েছে।

মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইরাকের মার্কিন ঘাঁটিগুলোতে প্রতিদিনই ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার দায় স্বীকার করে আসছে ইরান সরকার সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলো। সূত্র : বিবিসি