ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদি বলেছেন, ‘আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো কোনো বিদেশী হস্তক্ষেপ ছাড়াই শুধুমাত্র আঞ্চলিক দেশগুলোর মাধ্যমে পরিচালিত হওয়া উচিত।’
উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোর সাথে নতুন করে নিরাপত্তা আলোচনা অনুকূল বলে মনে হচ্ছে তার।
ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনাকে গরিবাবাদি বলেন, ‘ইরান জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদে কয়েকটি প্রতিবেশী দেশের ভূখণ্ড থেকে ইরানের ওপর হামলার চালানের নথি জমা দিয়েছে।’
যার মধ্যে সীমিত সংখ্যক ঘটনাকে তিনি সরাসরি হামলা হিসেবে বর্ণনা করেছেন।
তিনি আরো বলেন, ‘ইরান বিশ্বাস করে আঞ্চলিক দেশগুলোর দীর্ঘস্থায়ী সামরিক পদক্ষেপ তাদের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াবে।’
সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে একটি যৌথ প্রতিরক্ষা চুক্তি সম্পন্ন হওয়ার পর তিনি এ মন্তব্য করেন।
চুক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ, কোনো একটি দেশ আক্রান্ত হলে অন্য দুই দেশও তার পাশে দাঁড়ানোর কাঠামোর মধ্যে থাকবে।
সূত্র: আল জাজিরা



