তেহরানে রোববার (৫ জুলাই) ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে অংশগ্রহণ করেছেন তার তিন ছেলে মাসউদ, মেইসাম ও মোস্তফা।
আন্তর্জাতিক সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস এ তথ্য জানিয়েছে।
জানাজায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিও উপস্থিত ছিলেন।
তবে মোজতবা খামেনি জানাজায় অংশ নেননি। তার বিরুদ্ধে ইসরাইলি হুমকির পরিপ্রেক্ষিতে নিরাপত্তাজনিত উদ্বেগের কারণে তিনি অংশ নেননি বলে জানিয়েছে ইরানি গণমাধ্যম।
সূত্র: মিডল ইস্ট আই



