একটি ছাড়া গাজামুখী ত্রাণবহরের সব নৌযান ইসরাইলের নিয়ন্ত্রণে

ইসরাইল জানিয়েছে, এসব নৌযানে থাকা সবাই নিরাপদ ও সুস্বাস্থ্যে আছে। তাদেরকে ইসরাইলে নিরাপদে ইসরাইলে অবতরণ করানো হচ্ছে এবং পরে ইউরোপে পাঠিয়ে দেয়া হবে।

নয়া দিগন্ত অনলাইন
সংগৃহীত

ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে, তারা গাজামুখী ত্রাণ বহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলার মাত্র একটি ছাড়া বাকি সবগুলোর নিয়ন্ত্রণ নিয়েছে।

ইসরাইল জানিয়েছে, এসব নৌযানে থাকা সবাই নিরাপদ ও সুস্বাস্থ্যে আছে। তাদেরকে ইসরাইলে নিরাপদে ইসরাইলে অবতরণ করানো হচ্ছে এবং পরে ইউরোপে পাঠিয়ে দেয়া হবে।

যে নৌযানটি বাকি রয়েছে, সেটি যদি ‘যুদ্ধক্ষেত্র এলাকায় যাওয়ার চেষ্টা করে এবং ব্লকেড ভাঙ্গার চেষ্টা করে’ তবে তা প্রতিহত করা হবে বলেও জানিয়েছে ইসরাইলি পররাষ্ট্র মন্ত্রণালয়।

সূত্র : আলজাজিরা