ইয়েমেনে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক নাগরিক নিহত

২০২৫ সালে ইয়েমেনে হাউছি গোষ্ঠীদের বিরুদ্ধে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক নাগরিক নিহত এবং আরো ২৪৩ জন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) কংগ্রেসকে এই তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
ইয়েমেনে চালানো মার্কিন হামলা
ইয়েমেনে চালানো মার্কিন হামলা |সংগৃহীত

২০২৫ সালে ইয়েমেনে হাউছি গোষ্ঠীদের বিরুদ্ধে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক নাগরিক নিহত এবং আরো ২৪৩ জন আহত হয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতর (পেন্টাগন) কংগ্রেসকে এই তথ্য জানিয়েছে।

মার্কিন গণমাধ্যম দ্য হিল এক প্রতিবেদনে বলেছে, বার্ষিক বেসামরিক হতাহতের তথ্য প্রকাশের বাধ্যবাধকতা সংক্রান্ত ২০১৮ সালের একটি আইনের অধীনে গত সোমবার (১০ আগস্ট) সিনেট আর্মড সার্ভিসেস কমিটিতে পাঠানো ১২ পৃষ্ঠার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে গত এপ্রিলে ইয়েমেনে চালানো তিনটি হামলার ঘটনার বিস্তারিত বিবরণ দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ৬ এপ্রিল সানায় একটি হামলায় পাঁচ বেসামরিক নাগরিক নিহত হন। অন্যদিকে, ১৭ এপ্রিল রাস ইসা বন্দরে হামলায় ৮০ জন নিহত হন। হিউম্যান রাইটস ওয়াচ এই হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করার কথা বলেছে।

প্রতিবেদন অনুসারে, ২৮ এপ্রিল সাদার কাছে তৃতীয় একটি হামলায় ৪৭ বেসামরিক নাগরিক নিহত হন।

আরো ১৫টি হামলার ঘটনা পর্যালোচনাধীন রয়েছে বলে জানিয়েছে পেন্টাগন।

ইয়েমেন ডেটা প্রজেক্ট সংস্থা মৃতের সংখ্যা ২৩৮ জন বলে জানিয়েছে, যা পেন্টাগনের গণনার চেয়ে বেশি।

প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ১ ফেব্রুয়ারি পর্যন্ত ক্যারিবিয়ান ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সন্দেহভাজন মাদক পাচারকারী নৌযানের ওপর মার্কিন হামলায় কোনো বেসামরিক নাগরিকের মৃত্যু হয়নি।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি