ছয় ঘণ্টা পর ইসরাইলে আবারো মিসাইল হামলা ইরানের

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে প্রায় ছয় ঘণ্টার বিরতির পর আবারো ইসরাইলের দিকে মিসাইল নিক্ষেপ করেছে ইরান। বাংলাদেশ সময় বৃহস্পতিবার দিবাগত রাত প্রায় ২টার দিকে মিসাইল নিক্ষেপ করে তেহরান। এর আগে সর্বশেষ মিসাইল প্রায় ছয় ঘণ্টা আগে ছুড়েছিল দেশটি।

নয়া দিগন্ত অনলাইন

নতুন করে চালানো এ হামলায় ইসরাইলের বিভিন্ন এলাকায় সতর্কতা সাইরেন বেজে ওঠে এবং বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যেতে নির্দেশ দেয়া হয়।

ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, ইরান থেকে নিক্ষেপ করা একাধিক ক্ষেপণাস্ত্র তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শনাক্ত করে প্রতিহত করার চেষ্টা করেছে। হামলার পর দেশটির কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

অন্যদিকে ইরানের পক্ষ থেকে এখনো এ হামলা সম্পর্কে বিস্তারিত আনুষ্ঠানিক বিবৃতি দেয়া হয়নি। তবে বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরাইয়ের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনায় আঞ্চলিক উত্তেজনা দ্রুত বাড়ছে।

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে আন্তর্জাতিক মহল। পর্যবেক্ষকদের আশঙ্কা, এই যুদ্ধ দীর্ঘায়িত হলে এর প্রভাব পুরো অঞ্চলের স্থিতিশীলতার ওপর পড়তে পারে।

সূত্র: আল জাজিরা, টাইমস অব ইসরাইল।