কাতারের প্রধানমন্ত্রী মোহাম্মেদ বিন আবদুর রহমান আল থানি বলেছেন, ইসরাইল ও ইরান এই অঞ্চলকে যুদ্ধে টেনে আনছে।
কাতার ও তুরস্কের পক্ষ থেকে যৌথ এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
কাতারে এলএনজি উৎপাদনকারী স্থাপনা রাস লাফানে হামলাকে ‘ইরানিদের পক্ষ থেকে অত্যন্ত বিপজ্জনক এক উত্তেজনা বৃদ্ধি’ বলেও অভিহিত করেছেন তিনি।
কাতারের প্রধানমন্ত্রী এই অঞ্চলে ইরানের হামলা ‘অবিলম্বে বন্ধ করা’ এবং উত্তেজনা প্রশমনের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, কাতারে তার এ সফর সংহতির বহিঃপ্রকাশ।
তিনি বলেন, ‘আমরা সেইসব হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাই, যা বেসামরিক নাগরিকদের জীবনের প্রতি চরম অবজ্ঞা প্রদর্শন করে এবং বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু বানায়।’
তিনি আরো বলেন, ‘এ হামলাগুলোকে কখনোই বৈধতা দেয়া যায় না।’ বিবিসি



