লেবাননে ইসরাইলি হামলায় আহত ৪ বাংলাদেশী

বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

নয়া দিগন্ত অনলাইন

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর বিমান ও ড্রোন হামলায় চার বাংলাদেশী নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন নারী ও দু’জন শিশু রয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) দক্ষিণ লেবাননের নাভানিয়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস সূত্রে এ তথ্য জানা গেছে।

দূতাবাস জানায়, আহতদের মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার মো. মোমিন মিয়া, নরসিংদীর জয়েনা আক্তার এবং দু’জন শিশু রয়েছে। বিস্ফোরণে জয়েনা আক্তার তার একটি পা হারিয়েছেন। তবে শিশু দু’টির পরিচয় এখনও জানা যায়নি। দূতাবাস তাদের বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছে।

আহতদের প্রথমে নাবাতিহের রাগেব হার্ব হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাদের সাইদায় স্থানান্তরের প্রস্তুতি নেয়া হচ্ছে।