ইরাকের নাজাফে খামেনির শোকযাত্রায় ব্যাপক জনসমাগম

ইরাকের নাজাফে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোকযাত্রা শুরু হয়েছে আজ। এতে অংশ নিতে বিপুলসংখ্যক শোকাহতরা নাজাফের সড়কগুলোতে ভিড় জমান।

নয়া দিগন্ত অনলাইন
নাজাফে খামেনির শোকযাত্রায় বিপুলসংখ্যক শোকাহতরা অংশ নিয়েছেন
নাজাফে খামেনির শোকযাত্রায় বিপুলসংখ্যক শোকাহতরা অংশ নিয়েছেন |সংগৃহীত

ইরাকের পবিত্র শহর নাজাফে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির শোকযাত্রা শুরু হয়েছে আজ। এতে অংশ নিতে বিপুলসংখ্যক শোকাহতরা নাজাফের সড়কগুলোতে ভিড় জমান।

ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ অ্যাজেন্সি এ তথ্য জানিয়েছে।

তেহরান ও কোম জুড়ে বেশ কয়েকদিন ধরে ব্যাপক গণ শোকানুষ্ঠানের পর, ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্বদের অনুরোধে জানাজার জন্য খামেনির লাশ মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাতে ইরাকে পৌঁছায়।

অনলাইনে পোস্ট করা ভিডিও ফুটেজে দেখা যায়, খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন বহনকারী গাড়িটি শহরের মধ্য দিয়ে ইমাম আলির মাজারের দিকে যাওয়ার সময় হাজার হাজার মানুষ সেটিকে ঘিরে ধরেছে।

অন্যান্য ক্লিপে মাজারে মরহুম নেতা ও তার পরিবারের সদস্যদের লাশের ওপর প্রার্থনার আবেগঘন মুহূর্তগুলো দেখানো হয়েছে।

সূত্র: আল জাজিরা