দীর্ঘদিন পর জনসম্মুখে ইরানের বিপ্লবী গার্ডের প্রধান

দীর্ঘদিন পর জনসম্মুখে দেখা গেল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিকে।

নয়া দিগন্ত অনলাইন
খামেনির জানাজায় ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি
খামেনির জানাজায় ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি |সংগৃহীত

দীর্ঘদিন পর জনসম্মুখে দেখা গেল ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোরের (আইআরজিসি) সর্বাধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদিকে।

রোববার (৫ জুলাই) সকালে তেহরানের একটি মসজিদে ইরানের মরহুম সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় তিনি অংশ নিয়েছেন বলে জানিয়েছেন ইরানের কর্মকর্তারা।

যুদ্ধের প্রথমদিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আইআরজিসির তৎকালীন প্রধান মেজর জেনারেল মোহাম্মদ পাকপুর নিহত হওয়ার পর জেনারেল ভাহিদিকে বিপ্লবী গার্ডের সর্বাধিনায়ক নিযুক্ত করা হয় বলে জানা যায়।

এরপর জেনারেল ভাহিদিকে খুব কমই জনসম্মুখে দেখা গেছে।

দেশটির সরকারি বার্তাসংস্থা আইআরএনএ-এর প্রকাশিত একটি ভিডিওতেও জেনারেল ভাহিদিকে কালো টুপি মাথায় দিয়ে জানাজা অনুষ্ঠানে দেখা গেছে।

সূত্র: বিবিসি