ইরান যুদ্ধের আগের পর্যায়ে নামল জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ইরান যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেমে এসেছে। এখন প্রায় ৭২ ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
জ্বালানি তেল
জ্বালানি তেল |প্রতীকী ছবি

বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ইরান যুদ্ধ শুরুর আগের অবস্থায় নেমে এসেছে। এখন প্রায় ৭২ ডলারের কাছাকাছি লেনদেন হচ্ছে।

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সাথে ইরানের সামরিক সঙ্ঘাত চলাকালে একপর্যায়ে ব্রেন্ট অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারেরও বেশি ছাড়িয়ে গিয়েছিল।

গত সপ্তাহে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ৬০ দিনের যুদ্ধবিরতির ঘোষণা দেয়ার পর থেকে তেলের দাম দ্রুত কমেছে।

অন্যদিকে, হরমুজ প্রণালীতে আটকে থাকা তেলবাহী ট্যাঙ্কারগুলো এখন আবার চলাচল শুরু করেছে।

তেলশিল্পের কিছু পর্যবেক্ষক বলছেন, অপরিশোধিত তেলের দাম আরো কমতে পারে।

সূত্র: বিবিসি