ওমান উপকূলে জাহাজে হামলা

ওমান উপকূলে একটি ট্যাঙ্কার জাহাজে প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে। হরমুজ প্রণালীর চারপাশে উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই ঘটনা ঘটল।

নয়া দিগন্ত অনলাইন
ওমান উপকূলে জাহাজ চলাচল
ওমান উপকূলে জাহাজ চলাচল |সংগৃহীত

ওমান উপকূলে একটি ট্যাঙ্কার জাহাজে প্রজেক্টাইল দিয়ে হামলা চালানো হয়েছে। এতে জাহাজটির ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত হয়েছে।

শনিবার (১ আগস্ট) ভোরে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) এ তথ্য জানিয়েছে।

একটি সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে ইউকেএমটিও জানায়, তারা জাহাজটির কোম্পানির নিরাপত্তা কর্মকর্তার কাছ থেকে একটি প্রতিবেদন পেয়েছে যে ওমানের লিমা থেকে প্রায় ১১ নটিক্যাল মাইল উত্তর-পূর্বে ঘটনাটি ঘটেছে।

সংস্থাটি জানিয়েছে, অজ্ঞাত প্রজেক্টাইলটি ইঞ্জিন রুম ক্ষতিগ্রস্ত করেছে। আঞ্চলিক কোস্টগার্ডকে বিষয়টি জানানো হয়েছে। কর্তৃপক্ষ তদন্ত করছে।

ইউকেএমটিও জানায়, এই ঘটনায় কোনো হতাহত বা পরিবেশগত ক্ষতির খবর পাওয়া যায়নি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সামরিক সংঘাতের পর হরমুজ প্রণালীর চারপাশে নিরাপত্তা উত্তেজনা বৃদ্ধির মধ্যেই এই ঘটনা ঘটল।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি