লেবাননে ইসরাইলি বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭

এর আগে ১২৩ জন নিহতের তথ্য নিশ্চিত করেছিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল
লেবাননের রাজধানী বৈরুতে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল |এএফপি

লেবাননে ইসরাইলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ২১৭ জনে দাঁড়িয়েছে। এছাড়া ৭৯৮ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকারি সংবাদ সংস্থা।

শুক্রবার লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সোমবার ভোর থেকে দেশটিতে শুরু হওয়া ইসরাইলি হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে।

এর আগে ১২৩ জন নিহতের তথ্য নিশ্চিত করেছিল লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়।

সূত্র : বিবিসি