গাজায় ইসরাইলি হামলার নিন্দা তুরস্ক, মিসর ও কাতারের

তুরস্ক, মিসর ও কাতারের মতে, বর্তমানে গাজা সংঘাতের অবসানের জন্য সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক প্রচেষ্টা চলছে।

নয়া দিগন্ত অনলাইন
বুধবার গাজা সিটির কেন্দ্রীয় এলাকায় ইসরাইলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে
বুধবার গাজা সিটির কেন্দ্রীয় এলাকায় ইসরাইলি হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে |আনাদোলু অ্যাজেন্সি

তুরস্ক, মিসর ও কাতার গাজায় সাম্প্রতিক ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে। এক যৌথ বিবৃতিতে দেশগুলো বলেছে, ‘ইসরাইলকে যুদ্ধবিরতি চুক্তির অধীনে তার বাধ্যবাধকতা মেনে চলতে হবে এবং এমন কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে, যা উত্তেজনা বৃদ্ধির দিকে নিয়ে যেতে পারে।’

দেশ তিনটি আরো বলেছে, ‘মধ্যস্থতাকারী দেশগুলো জোর দিয়ে বলছে যে, একটি গুরুত্বপূর্ণ সময়ে ইসরাইলি হামলার এই বৃদ্ধি আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করে দিচ্ছে।’

তুরস্ক, মিসর ও কাতারের মতে, বর্তমানে গাজা সংঘাতের অবসানের জন্য সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নে ব্যাপক প্রচেষ্টা চলছে। এর মধ্যে শান্তি প্রতিষ্ঠাবিষয়ক প্রতিনিধি দলের সাথে ইসরাইলি কর্মকর্তাদের বৈঠক অন্তর্ভুক্ত রয়েছে এবং আলোচনার প্রক্রিয়ায় গঠনমূলক পদক্ষেপ নেয়া হয়েছে।

তুরস্ক, মিসর ও কাতার বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায় এবং শান্তি মিশনকে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং উত্তেজনার আরো বৃদ্ধি ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

সূত্র : বিবিসি