ইরানের ২ সিনিয়র কমান্ডারের মৃত্যু নিশ্চিত করল সরকারি বার্তাসংস্থা

যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় আইআরজিসির প্রধান মোহাম্মদ পাকপুর ও ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানির মৃত্যু নিশ্চিত করেছে ইরানের সরকারি বার্তাসংস্থা; দুজনই দীর্ঘদিন সামরিক নেতৃত্বে ছিলেন এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

নয়া দিগন্ত অনলাইন
আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর
আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর |সংগৃহীত

ইরানের সরকারি বার্তাসংস্থা ইরনা যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় দেশটির ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির কমান্ডার-ইন-চিফ মোহাম্মদ পাকপুর এবং ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি আলি শামখানির মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

মোহাম্মদ পাকপুর ২০২৫ সালের জুনে ১২ দিনের ইরান-ইসরাইল যুদ্ধের সময় তার পূবসূরি নিহত হওয়ার পর ওই পদে নিযুক্ত হয়েছিলেন।

কমান্ডার-ইন-চিফ নিযুক্ত হওয়ার আগে ১৬ বছর ধরে আইআরজিসির স্থল বাহিনীর নেতৃত্ব দিয়েছেন।

ইরান-ইরাক যুদ্ধের সময় তিনি আইআরজিসির সাঁজোয়া ইউনিটের কমান্ডার ছিলেন এবং যুদ্ধের পরে তিনি নাজাফ আশরাফের ৮ম ডিভিশন এবং আশুরার ৩১তম ডিভিশনের কমান্ডারের দায়িত্ব পালন করেন।

আলি শামখানিও ওই যুদ্ধের সময় ইরানের সর্বোচ্চ নেতার সিনিয়র উপদেষ্টা ছিলেন।

পাকপুর ও শামখানি- দুজনই যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার আওতায় ছিলেন।

সূত্র : বিবিসি