ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যারা ইরানকে ধ্বংস করার ভ্রান্ত ধারণা নিয়ে আগ্রাসন চালাচ্ছে, তারা ইতিহাস সম্পর্কে কিছুই জানে না।
মঙ্গলবার (১০ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
মাসুদ পেজেশকিয়ান লেখেন, যারা বিশ্বাস করে আমাদের দেশকে ধ্বংস করতে পারবে, তারা ভুল ধারণা নিয়ে কাজ করছে।
পোস্টে ইরানের প্রেসিডেন্ট লেখেন, ইরান কমপক্ষে ছয় হাজার বছরের পুরনো একটি সভ্যতার উত্তরাধিকারী। ইতিহাসের পরীক্ষার মধ্য দিয়ে কোনো শক্তি কখনো এ ঐতিহাসিক নামটি মুছে ফেলতে পারেনি।
তিনি আরো লেখেন, আক্রমণকারীরা এসেছে এবং চলে গেছে, ইরান টিকে আছে।
সূত্র: আল জাজিরা



