খামেনির জানাজা ঘিরে তেহরান মেট্রোতে রেকর্ড ৭০ লাখ ট্রিপ

জানাজায় অংশ নিতে তেহরান মেট্রোতে শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত যাতায়াত করেছেন ৭০ লাখের বেশি যাত্রী।

নয়া দিগন্ত অনলাইন
ইমাম খোমেনি মোসাল্লায় বিপুলসংখ্যক শোকাহতরা
ইমাম খোমেনি মোসাল্লায় বিপুলসংখ্যক শোকাহতরা |সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিয়েছেন লাখ লাখ মানুষ। জানাজায় অংশ নিতে তেহরান মেট্রোতে শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রোববার সকাল ৭টা পর্যন্ত যাতায়াত করেছেন ৭০ লাখের বেশি যাত্রী।

সরকারি পরিসংখ্যানের বরাতে দেশটির আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

তাসনিম জানিয়েছে, তেহরানের ইমাম খোমেনি মোসাল্লায় অনুষ্ঠিত জানাজায় পৌঁছানোর জন্য অংশগ্রহণকারীদের মেট্রো ব্যবহার করার পরামর্শ দিয়েছেন আয়োজকরা।

সূত্র: আল জাজিরা