আন্তর্জাতিক অপরাধ আদালতের গ্রেফতারি পরোয়ানা এড়াতে ইউরোপীয় দেশগুলোর আকাশসীমা এড়িয়ে ভিন্নপথে যুক্তরাষ্ট্র গেছেন ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
বৃহস্পতিবার তিনি ভিন্ন পথে যুক্তরাষ্ট্র সফরে যান।
ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, এর লক্ষ্য হলো এমন সব দেশের আকাশ সীমা এড়িয়ে যাওয়া, যেগুলো রোমান নীতিমালায় স্বাক্ষর করেছে এবং কোনো কারণে যদি সেসব দেশে নেতানিয়াহুকে বহনকারী বিমানের জরুরি অবতরণ করতে হয়, তাহলে তাকে গ্রেফতার করে আন্তর্জাতিক অপরাধ আদালতে সোপর্দ করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ইসরাইলি সম্প্রচার মাধ্যম চ্যানেল ১২ জানিয়েছে, ওয়াশিংটনগামী নেতানিয়াহুর বিমানটি স্বাভাবিক পথ এড়িয়ে ভিন্ন পথে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন। এই ভিন্ন পথটি ইউরোপের পথের চেয়ে বেশি দূরত্বের।
তবে প্যারিস তাদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দানে সম্মত হয়েছিল বলে একটি ফ্রান্সিস কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। তবে ফ্লাইট ট্র্যাকিং তথ্য থেকে জানা গেছে যে বিমানটি ফ্রান্সেরও আকাশসীমা এড়িয়ে গেছে।
নেতানিয়াহুকে বহনকারী বিমানটি মূলত গ্রীস ও ইতালির আকাশসীমা ব্যবহার করে আটলান্টিক মহাসাগর পাড়ি দেয়। এরপর সেখান থেকে দক্ষিণ দিকে জাবালে তারেকের (জিব্রাল্টা প্রণালী) উপর দিয়ে মোড় নেয়।
সূত্র : আল জাজিরা



