ইরানের পাল্টা হামলা

ইসরাইলে আহত বেড়ে ৬৩, অনেক অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা চালু

‘ইরানের ভূখণ্ড থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত হওয়ার পরই বিভিন্ন অঞ্চলের ওয়ার্নিং সিস্টেম চালু করা হয়েছে।’

নয়া দিগন্ত অনলাইন
১৪ জুন ইসরাইলের রিশন লেজিওনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উদ্ধারকর্মীরা কাজ করছেন
১৪ জুন ইসরাইলের রিশন লেজিওনে ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর উদ্ধারকর্মীরা কাজ করছেন |সংগৃহীত

ইরান পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরাইলে আহতের সংখ্যা বেড়ে ৬৩ জনে দাঁড়িয়েছে। ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরাইলের বিভিন্ন অঞ্চলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে। দেশটির সেনাবাহিনী সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানিয়েছে।

এক্সে দেয়া পোস্টে ইসরাইলি সেনাবাহিনী লিখেছে, ‘ইরানের ভূখণ্ড থেকে ইসরাইলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ার বিষয়টি শনাক্ত হওয়ার পরই বিভিন্ন অঞ্চলের ওয়ার্নিং সিস্টেম চালু করা হয়েছে।’

সেখানে আরো বলা হয়, ইসরাইলি বিমান বাহিনী হামলার উৎস শনাক্ত করছে এবং প্রয়োজন অনুযায়ী উৎসকে লক্ষ্য করে প্রতিরোধমূলক অভিযানে নামছে।

তবে, ইসরাইলের এয়ার ডিফেন্স সিস্টেম তথা প্রতিরক্ষা ব্যবস্থা ‘শতভাগ দুর্ভেদ্য না’ উল্লেখ করে দেশটির সাধারণ নাগরিকদের উদ্দেশ্যে বলা হয়, তারা যেন সব নির্দেশনা কঠোরভাবে মেনে চলে।

ইসরাইলি সংবাদমাধ্যম জেরুসালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, ইরানের হামলায় ইসরাইলে এখন পর্যন্ত অন্তত ৬৩ জন আহত হয়েছেন।

সূত্র : বিবিসি