দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ, সতর্কতা জারি

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তাদের সেনাবাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

নয়া দিগন্ত অনলাইন
দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ
দোহায় একাধিক বিস্ফোরণের শব্দ |সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছে, তাদের সেনাবাহিনী একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে।

এদিকে, কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় দেশজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং মানুষকে ঘরে থাকার আহ্বান জানানো হয়েছে। বিবিসি