ইসরাইল কি ই-ওয়ান বসতি প্রকল্প শুরু করতে পারবে

ইসরাইলের অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, তিনি জেরুজালেম ও বিদ্যমান অবৈধ ইসরাইলি বসতি মালে আদুমিমের সাথে সংযোগ স্থাপনকারী ই-ওয়ান এলাকায় তিন সহস্রাধিক বাড়ি নির্মাণের জন্য দরপত্র অনুমোদন করবেন।

নয়া দিগন্ত অনলাইন
নেতানিয়াহু ও বেজালেল স্মোট্রিচ
নেতানিয়াহু ও বেজালেল স্মোট্রিচ |সংগৃহীত

আন্তর্জাতিক আইন অনুযায়ী অধিকৃত পশ্চিমতীর ও পূর্ব জেরুজালেমে ইসরাইলি বসতি অবৈধ। জাতিসঙ্ঘের শীর্ষ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক বিচার আদালত গত বছর এই অবস্থান পুনর্ব্যক্ত করেছে।

ই-ওয়ান বসতি পরিকল্পনা কয়েক দশক ধরে স্থগিত রয়েছে। কারণ আন্তর্জাতিক মহল বারবার সতর্ক করেছে, এই পদক্ষেপ দ্বি-রাষ্ট্রীয় সমাধানের সম্ভাবনা ধ্বংস করবে। পরিকল্পনা কার্যকর হলে দখলকৃত পশ্চিমতীরকে কার্যত উত্তর ও দক্ষিণ অংশে বিভক্ত করবে। যার ফলে বেথলেহেম ও রামাল্লাহর মতো প্রধান শহরের সাথে অধিকৃত পূর্ব জেরুজালেমকে যুক্ত করে একটি সংলগ্ন ফিলিস্তিনি ভূখণ্ড প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইসরাইল ২০২২ সালে এই পরিকল্পনা স্থগিত করেছিল। তবে সাম্প্রতিক মাসগুলোতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অতি-ডানপন্থী সরকার এই অঞ্চলে রাস্তা প্রশস্তকরণের অনুমোদন দিয়েছে এবং ফিলিস্তিনিদের প্রবেশাধিকার সীমিত করার পদক্ষেপ নিয়েছে।

উল্লেখ্য, ইসরাইলের অতি-ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ বৃহস্পতিবার ঘোষণা করেছেন যে, তিনি জেরুজালেম ও বিদ্যমান অবৈধ ইসরাইলি বসতি মালে আদুমিমের সাথে সংযোগ স্থাপনকারী ই-ওয়ান এলাকায় তিন সহস্রাধিক বাড়ি নির্মাণের জন্য দরপত্র অনুমোদন করবেন।

সূত্র : আল জাজিরা