গত বৃহস্পতিবার পাইপলাইন এবং এর আশপাশের জ্বালানি অবকাঠামোতে হামলার পর সৌদি আরব তার গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইনের পূর্ণ সক্ষমতা পুনরুদ্ধার করেছে।
জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার কারণে পাইপলাইনের মাধ্যমে প্রতিদিন সাত লাখ ব্যারেল তেল পাঠানো বন্ধ হয়ে যায়।
ইরানের সাথে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সৌদি আরব হরমুজ প্রণালী থেকে তেল রফতানির পথ পরিবর্তন করতে বাধ্য হয়েছে, যেখানে চালান প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। এর পরিবর্তে পূর্ব-পশ্চিম পাইপলাইনের মাধ্যমে অপরিশোধিত তেল লোহিত সাগরের একটি টার্মিনালে পাঠানো হয়।
জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, গত সপ্তাহের হামলার পর উপকূলের কাছে অবস্থিত সৌদি আরবের মানিফা উৎপাদন কেন্দ্রটিও পুনরুদ্ধার করা হয়েছে, তবে আরো ভেতরের দিকে অবস্থিত খুরাইস তেলক্ষেত্রে মেরামতের কাজ চলছে।
সূত্র : বিবিসি



