হরমুজ প্রণালী নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভিত্তিহীন ও বাড়াবাড়িপূর্ণ মন্তব্যের জবাবে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা ও সহকারী মোহাম্মদ মোখবের জোর দিয়ে বলেছেন, এই পানিপথ ইরানের ছিল এবং ইরানেরই থাকবে।
ইরানের বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, মোহাম্মদ মোখবের আল-মায়াদিন টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ট্রাম্প কল্পনার জগতে বাস করছেন। হরমুজ প্রণালী ইরানের ছিল এবং ইরানেরই থাকবে।’
তিনি আরো বলেন, হরমুজ প্রণালী কেবল ইসলামী প্রজাতন্ত্র ইরানের নির্ধারিত ব্যবস্থাপনা ও নিয়ম অনুযায়ী পরিচালিত হবে। ট্রাম্পের বক্তব্য অযৌক্তিক, অর্থহীন ও নিষ্ফল এবং এর কোনো প্রভাব নেই।
মোখবের বলেন, ‘আমরা পুরোপুরি প্রস্তুত। আমরা যুদ্ধ চাই না, তবে ইরানের প্রতিরক্ষার জন্য আমরা সবসময় প্রস্তুত।’
সূত্র: পার্সটুডে



