গাজায় কৃত্রিম দুর্ভিক্ষ চাপিয়ে দিয়েছে ইসরাইল। তোপের মুখ থেকে সীমিত পরিসরে কিছু ত্রাণ সরবরাহের অনুমতি দিলেও প্রয়োজনের তুলনায় তা বড্ড অপ্রতুল। খাদ্যের সন্ধানে ফিলিস্তিনিরা জীবনকেও পরোয়া করছে না। ইসরাইলি হামলার তীব্র আশঙ্কা জেনেও ত্রাণ বিতরণ স্থলে সারি ধরে দাঁড়ায়। কেউ কেউ ময়লা-আবর্জনার স্তুপেও খাবারের সন্ধানে সময় ব্যয় করে। এমনি কয়েকটি চিত্র ধারণ করেছেন আনাদোলু এজেন্সির গাজা প্রতিনিধি দাউদ আবু আলকাস। তার ছবিগুলো নিম্নে প্রদত্ত হলো-

ময়লার স্তুপে খাবার খোঁজার আরেকটি চিত্র। ইসরাইলের অব্যাহত হামলা এবং কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টির কারণে গাজাবাসী এখন নিরুপায় দিন গুজরান করছে।

গাজা সিটির ফিরাস মার্কেট। এর পেছনেই রয়েছে আবর্জনার একটি বড় স্তুপ। সেখানে অনেক শিশু কিশোর খাদ্যের তালাশে খোঁজাখুঁজি করছে।

সূত্র : আনাদোলু এজেন্সি/আল জাজিরা



