বেইজিংয়ে আলোচনা শুরু করলেন শি ও পুতিন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে বুধবার (২০ মে) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন। দুই নেতা এখন দ্বিপক্ষীয় আলোচনা করছেন।

নয়া দিগন্ত অনলাইন
শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন
শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বেইজিংয়ের গ্রেট হল অফ দ্য পিপলে বুধবার (২০ মে) এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানিয়েছেন। দুই নেতা এখন দ্বিপক্ষীয় আলোচনা করছেন।

এর আগে মঙ্গলবার থেকে শুরু হওয়া দু’দিনের চীন সফরের ঠিক আগে দেয়া এক ভাষণে পুতিন বলেন, চীন ও রাশিয়া অন্য কোনো দেশের বিরুদ্ধে জোট বাঁধতে চায় না, বরং তারা শান্তি ও সার্বিক সমৃদ্ধির জন্য একসাথে কাজ করছে।

মস্কো-বেইজিং মধ্যকার গভীর সম্পর্ককে বিশ্বমঞ্চে একটি ‘স্থিতিশীল’ শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন তিনি।

এক বছরেরও কম সময়ের মধ্যে দুই নেতার এটি দ্বিতীয় সরাসরি সাক্ষাৎ।

সূত্র: আল জাজিরা