মিসাইল লঞ্চ সিস্টেম পরীক্ষা করল উত্তর কোরিয়া

এর মধ্যে মাল্টি পারপাস মিসাইল লঞ্চ সিস্টেম আছে। মাল্টিপল ক্রুস মিসাইল ওয়েপন সিস্টেমও আছে। অর্থাৎ ওয়েপন সিস্টেমের মাধ্যমে একসাথে অনেকগুলো ক্রুস ক্ষেপণাস্ত্র ছোঁড়া সম্ভব।

নয়া দিগন্ত অনলাইন

উত্তর কোরিয়া বেশ কয়েকটি নতুন মিসাইল লঞ্চ সিস্টেম পরীক্ষা করেছে। এর মধ্যে মাল্টি পারপাস মিসাইল লঞ্চ সিস্টেম আছে। মাল্টিপল ক্রুস মিসাইল ওয়েপন সিস্টেমও আছে। অর্থাৎ ওয়েপন সিস্টেমের মাধ্যমে একসাথে অনেকগুলো ক্রুস ক্ষেপণাস্ত্র ছোঁড়া সম্ভব।

বুধবার উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা এ তথ্য জানিয়েছে।

এই দুটি সিস্টেমই সামরিক ভাষায় ট্যাকটিকল অস্ত্র ভাণ্ডারের মধ্যে পড়ে।

বিশেষজ্ঞদের বক্তব্য, গত কয়েকবছরে সাধারণ অস্ত্র তৈরির পাশাপাশি ট্যাকটিকল অস্ত্র এবং ওয়েপন সিস্টেম তৈরিতে গুরুত্ব দিয়েছে উত্তর কোরিয়া। একের পর এক এই ধরনের অস্ত্র তারা পরীক্ষা করছে। এআই ব্যবহার করে নির্দিষ্ট লক্ষ্যবিন্দুতে পাঠানোর মতো ক্ষেপণাস্ত্রও এখন তাদের হাতে আছে বলে বিশেষজ্ঞদের বক্তব্য।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া বেশ কয়েকটি নতুন মিসাইলের পরীক্ষা করেছে। দেশের পশ্চিম উপকূল থেকে প্রায় ৮০ কিলোমিটার দূরে গিয়ে এই মিসাইলগুলো পড়ে।

মঙ্গলবার উত্তর কোরিয়া এবিষয়ে কোনো মন্তব্য করেনি। বুধবার তারা সরকারিভাবে ক্ষেণপাস্ত্র পরীক্ষা করার কথা জানাল।

সূত্র : ডয়চে ভেলে