জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় কুমামতো প্রিফেকচারে আঘাত হানা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। ভূমিকম্পে রাস্তাঘাট ভেঙে গেছে এবং হাজার হাজার পরিবারের পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
কিয়োডো নিউজ অ্যাজেন্সি জানায়, গত মঙ্গলবার (২৮ জুলাই) জাপানের দক্ষিণাঞ্চলীয় প্রধান দ্বীপ কিউশুতে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এতে একটি ধসে পড়া শপিং মল এবং একটি ক্ষতিগ্রস্ত কাগজের কারখানায় অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
ভূমিকম্পটি দেশটির উৎপাদন সরবরাহ ব্যবস্থার দুর্বলতা প্রকাশ করেছে। একই অঞ্চলে এক দশক আগের একটি শক্তিশালী ভূমিকম্পের ফলে শিল্পখাতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দেয়ার পর এই ঘটনা ঘটল।
কুমামতো প্রিফেকচার সরকার জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে অবস্থান করছিলেন।
ভূমিকম্পের পর এলাকাটিতে আফটারশক অব্যাহত ছিল।
সূত্র: রয়টার্স, আনাদোলু অ্যাজেন্সি



