৪৫ তলার সমান উঁচু থেকে বাঞ্জি জাম্প করলেন জাকির নায়েক (ভিডিও)

এ ছাড়া এর আগেও তিনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন। গত বছর উগান্ডা সফরের সময় তিনি ১৬৫ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্প করেন। তখনকার ভিডিওটিও ভাইরাল হয়।

নয়া দিগন্ত অনলাইন
ড. জাকির নায়েকের ফেসবুক থেকে নেয়া ছবি
ড. জাকির নায়েকের ফেসবুক থেকে নেয়া ছবি

ইন্দোনেশিয়ার বালিতে ভ্রমণ করতে গিয়ে ৪৩০ ফুট উঁচু বা ৪৫ তলার সমান উচ্চতা থেকে বাঞ্জি জাম্প দিয়েছেন জনপ্রিয় ইসলামী স্কলার ড. জাকির নায়েক।

এই জাম্পের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে তার অসংখ্য অনুসারীদের কার্যত চমকে দিয়েছেন। এ ছাড়া জাকির নায়েক তার বাঞ্জি জাম্পের একটি ভিডিও ফুটেজ সোশ্যাল মিডিয়ায় নিজেই শেয়ার করেছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ। সংবাদমাধ্যমটি বলছে, ৫৯ বছর বয়সী এই বক্তা ধর্মীয় বক্তৃতার জন্য পরিচিত। তবে সম্প্রতি তিনি নানা অ্যাডভেঞ্চার কর্মকাণ্ডে অংশ নিচ্ছেন।

বালির এক সৈকতে একটি পাহাড়ের চূড়া থেকে বাঞ্জি দড়িতে বাঁধা অবস্থায় লাফিয়ে পড়ার মুহূর্তটি তার অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্টে শেয়ার করা হয়।

এই সফরে তিনি ক্লিফ জাম্পিং ও ওয়াটার স্লাইডিং-এও অংশ নেন এবং এসব শারীরিকভাবে চ্যালেঞ্জিং কার্যক্রম বেশ উপভোগ করছেন বলেও দেখা গেছে।

এ ছাড়া এর আগেও তিনি অ্যাডভেঞ্চার স্পোর্টসে অংশ নিয়েছেন। গত বছর উগান্ডা সফরের সময় তিনি ১৬৫ ফুট উঁচু থেকে বাঞ্জি জাম্প করেন। তখনকার ভিডিওটিও ভাইরাল হয়।

-ভিডিওটি দেখনে এখানে ক্লিক করুন