ইরানের রাজধানী তেহরানে হামলা চালিয়েছে ইসরাইল। কাতারভিত্তিক সংবাদ সংস্থা আল-জাজিরা এ খবর জানিয়েছে।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা নূর নিউজের বরাতে সংবাদ সংস্থাটি জানায়, হামলার পর বিশাল বিস্ফোরণের খবর পাওয়া গেছে।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।
ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন, যতক্ষণ প্রয়োজন ততক্ষণ সামরিক অভিযান অব্যাহত থাকবে।
দুটি অজ্ঞাত সূত্রের বরাত দিয়ে সংবাদ সংস্থা এক্সিয়স জানিয়েছে, ইরানে ইসরাইলি বিমান বাহিনী হামলা চালিয়েছে। এ কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক দুজন মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছে, ইসরাইল ইরানে একটি হামলা চালিয়েছে। তবে ওয়াশিংটন এই হামলায় সহায়তা করেনি এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে অস্বীকৃতি জানান তারা।



