উত্তর কোরিয়ার এক সেনাকে আটক করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির কড়া নিরাপত্তাবেষ্টিত সীমান্ত অতিক্রম করে এ সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় প্রবেশের পর তাকে হেফাজতে নেয়া হয়।
দক্ষিণ কোরিয়ার বার্তাসংস্থা ইয়োনহাপ বুধবার (২৪ জুন) এ তথ্য জানায়। ঘটনাটি পালানোর প্রচেষ্টা বলে ধারণা করা হচ্ছে।
দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফসের গণমাধ্যমে পাঠানো এক বার্তার উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ জানায়, ‘মঙ্গলবার রাতে মধ্যাঞ্চলীয় সীমান্ত ফ্রন্টে উত্তর কোরিয়ার এক সেনাকে নিরাপত্তা বাহিনী হেফাজতে নিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনার বিস্তারিত তদন্ত করছে।’
সূত্র: বাসস



