ফিলিপাইনে একটি নয়তলা নির্মাণাধীন ভবন ধসে পড়ার পর ধ্বংসস্তূপ থেকে কমপক্ষে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রোববার (২৪ মে) ভোরে পামপাঙ্গা প্রদেশের অ্যাঞ্জেলেস শহরে বজ্রঝড়ের সময় ভবনটি ধসে পড়ে। এতে ৩০ থেকে ৪০ জন আটকা পড়েন।
অ্যাঞ্জেলেস সিটি ইনফরমেশন অফিসার জে পেলায়োর জানান, এখন পর্যন্ত ধ্বংসস্তূপ থেকে কমপক্ষে ২৬ জনকে উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া বাকিদের উদ্ধারে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।
উদ্ধার অভিযানে ১০০ জনেরও বেশি পুলিশ এবং অন্যান্য সরকারি কর্মী কাজ করছেন।
সূত্র: আনাদোলু অ্যাজেন্সি



