ফেরার মতো কোনো বাড়ি নেই লেবাননের অনেক পরিবারের

সাম্প্রতিক যুদ্ধের সময় দক্ষিণ লেবাননে ১১ হাজারেরও বেশি আবাসিক ভবন ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে। এছাড়াও দুই হাজার ২০০টি ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত পরিবারগুলো
দক্ষিণ লেবাননের বাস্তুচ্যুত পরিবারগুলো |সংগৃহীত

লেবাননের অনেক পরিবারের ফিরে যাওয়ার মতো কোনো বাড়ি নেই বলে জানিয়েছে জাতিসঙ্ঘ।

নিউইয়র্কে জাতিসঙ্ঘ মহাসচিবের মুখপাত্র স্তেফান দুজারিক সাংবাদিকদের বলেছেন, একটি নতুন সমীক্ষায় দেখা গেছে যে, সাম্প্রতিক যুদ্ধের সময় দক্ষিণ লেবাননে ১১ হাজারেরও বেশি আবাসিক ভবন ‘পুরোপুরি ধ্বংস’ হয়ে গেছে।

তিনি আরো বলেন, আরো দুই হাজার ২০০টি ভবন আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

স্তেফান দুজারিক বলেন, ‘অনেক পরিবারের জন্য এর অর্থ হলো, ফিরে যাওয়ার মতো কোনো বাড়িই আর নেই। অব্যাহত অনিশ্চয়তা, ব্যাপক ধ্বংসযজ্ঞ এবং অবিস্ফোরিত অস্ত্রের হুমকি নিরাপদ ও টেকসই প্রত্যাবর্তনকে বাধাগ্রস্ত করে চলেছে।’

তিনি আরো বলেন, তবুও অনেকে দক্ষিণ লেবাননে ফিরছেন এবং রাতারাতি ১৯ হাজার মানুষ আশ্রয়কেন্দ্র ছেড়েছেন। এর ফলে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষের সংখ্যা কমে প্রায় ৯০ হাজারে দাঁড়িয়েছে।

সূত্র: আল জাজিরা