লেবাননে ২ ইসরাইলি সেনা নিহত

লেবাননে অভিযান চালানোর সময় বুধবার (৫ আগস্ট) ইসরাইলের দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
নিহত দুই ইসরাইলি সেনা
নিহত দুই ইসরাইলি সেনা |সংগৃহীত

লেবাননে অভিযান চালানোর সময় বুধবার (৫ আগস্ট) ইসরাইলের দুই রিজার্ভ সেনা নিহত হয়েছেন। ইসরাইলি সামরিক বাহিনী একটি বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, আরো চারজন গুরুতর আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

সামরিক বাহিনী জানিয়েছে, লেবাননের মাজদাল জৌন শহরে একটি বিস্ফোরণে ওই দুই সেনা সদস্য নিহত হন।

এরপর থেকে সামরিক বাহিনী দক্ষিণ লেবাননজুড়ে ধারাবাহিক হামলা চালিয়েছে। এতে কমপক্ষে একজন নিহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা