যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করল হিজবুল্লাহ

মার্কিন মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় লেবানন ও ইসরাইলি সরকারের মধ্যে সম্মত হওয়া একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ।

নয়া দিগন্ত অনলাইন
লেবাননে ইসরাইলের হামলা
লেবাননে ইসরাইলের হামলা |সংগৃহীত

মার্কিন মধ্যস্থতায় অনুষ্ঠিত আলোচনায় লেবানন ও ইসরাইলি সরকারের মধ্যে সম্মত হওয়া একটি যুদ্ধবিরতি পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ।

এদিকে বৃহস্পতিবার (৪ জুন) দেশটিতে হামলা অব্যাহত রেখেছে ইসরাইল এবং বলেছে যে, তারা দক্ষিণ লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না।

যুদ্ধবিরতির আলোচনাকে অপমানজনক বলেছেন হিজবুল্লাহ নেতা নাইম কাসেম। ওয়াশিংটনের ঘোষণাকে ‘লেবাননের জনগণের একটি অংশের নির্মূল এবং বাকিদের দাসত্বে পরিণত করার একটি রোডম্যাপ’ বলে প্রত্যাখ্যান করেছেন তিনি।

একটি লিখিত বিবৃতিতে নাইম কাসেম বলেন, ‘যতদিন দখলদারিত্ব থাকবে, প্রতিরোধও ততদিন চলবে।’

তিনি আরো বলেন, যুদ্ধবিরতিতে অবশ্যই দক্ষিণ লেবাননকে অন্তর্ভুক্ত করতে হবে।

সূত্র: জিও নিউজ