ফিলিপাইনের স্কুলে বন্দুকধারীর গুলিতে নিহত ২

বন্দুকধারী প্রথমে এক শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায়। এরপর সে গুলি চালিয়ে তার এক সহপাঠীকে হত্যা করার পর নিজেকে গুলি করে।

নয়া দিগন্ত অনলাইন
গোলাগুলির ঘটনার পর বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন বের হওয়ার সময় নিরাপত্তা রক্ষীরা নজর রাখছেন
গোলাগুলির ঘটনার পর বিশ্ববিদ্যালয় থেকে যানবাহন বের হওয়ার সময় নিরাপত্তা রক্ষীরা নজর রাখছেন |সংগৃহীত

ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর জাম্বোয়াঙ্গার একটি হাইস্কুলে এক বন্দুকধারী গুলিতে দু’জন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) ডিজেডএমএম রেডিওকে দেয়া সাক্ষাৎকারে জাম্বোয়াঙ্গার মেয়র খাইমার আদান ওলাসো এ তথ্য জানান।

স্থানীয় কর্মকর্তারা জানায়, এক বন্দুকধারী গুলি চালিয়ে এক ছাত্রকে হত্যা করার পর নিজেকেও গুলি করে।

ওলাসো জানান, জাম্বোয়াঙ্গার আতেনিও দে জাম্বোয়াঙ্গা বিশ্ববিদ্যালয়ের সাথে সংযুক্ত একটি স্কুলে এ ঘটনা ঘটে। বন্দুকধারী প্রথমে এক শিক্ষককে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু শিক্ষক গুলিবিদ্ধ হয়েছিলেন কি-না তা স্পষ্ট নয়। এরপর সে গুলি চালিয়ে তার এক সহপাঠীকে হত্যা করার পর নিজেকে গুলি করে।

বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট আর্নাল্ড আন্দাল নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, সেখানে আর কোনো সক্রিয় গোলাগুলি চলছে না এবং নতুন করে কেউ নিহত বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

গত জুন মাসে তাকলোবান শহরের একটি স্কুলে গোলাগুলির ঘটনার পর এই হামলার ঘটনাটি ঘটল। ওই স্কুলে দুই সহপাঠী গুলি চালালে কমপক্ষে তিন ছাত্র নিহত এবং প্রায় ২০ জন আহত হয়।

সূত্র: আল জাজিরা