ইসরাইলের অভ্যন্তরে ঢুকে দেশটির জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতেমার বেন গাভীরকে হত্যার চেষ্টা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস। বুধবার (৩ আগস্ট) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, অধিকৃত পশ্চিম তীরের হেবরনে হামাসের কিছু সদস্যকে গ্রেফতার করেছে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা পরিষেবা শিনবেট। সংস্থাটি দাবি করেছে, সন্দেহভাজনরা বিস্ফোরক-বোঝাই ড্রোন দিয়ে ইসরাইলের অন্যতম কট্টরপন্থী সদস্য বেন-গাভীরকে লক্ষ্যবস্তু করার পরিকল্পনা করেছিল। পরে তাদের থেকে ওই ড্রোনগুলো জব্দ করা হয়।
টাইমস অফ ইসরাইলের প্রতিবেদনে বলা হয়েছে, শিন বেট বলেছে, তারা বেন-গাভীরকে হত্যার জন্য হামাসের ষড়যন্ত্র নস্যাৎ করেছে।
সূত্র : আল জাজিরা



