চীন ও রাশিয়া পরস্পরের অংশীদার, সহযোগী নয়

চীন ও রাশিয়ার মধ্যে যখনই মতপার্থক্য দেখা যায়, তখন তাদের সম্পর্কের একটি মৌলিক সত্য স্পষ্ট হয়ে ওঠে- কোনো দেশকেই অন্য দেশের পথ অনুসরণ করতে হয় না, কারণ তাদের সম্পর্ক কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয়।

নয়া দিগন্ত অনলাইন
শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন
শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন |সংগৃহীত

চীন ও রাশিয়ার মধ্যে যখনই মতপার্থক্য দেখা যায়, তখন তাদের সম্পর্কের একটি মৌলিক সত্য স্পষ্ট হয়ে ওঠে- কোনো দেশকেই অন্য দেশের পথ অনুসরণ করতে হয় না, কারণ তাদের সম্পর্ক কোনো আনুষ্ঠানিক সামরিক জোট নয়।

মস্কোয় নিযুক্ত অস্ট্রেলিয়ার দূতাবাসের সাবেক উপপ্রধান বোবো লো বলেন, ‘এটি কোনো জোট নয়, বরং একটি নমনীয় কৌশলগত অংশীদারত্ব।’

অনেকবার এই সম্পর্ক ভেঙে পড়বে বলে পূর্বাভাস দেয়া হলেও, তা এখনো টিকে আছে। রাশিয়া ও চীন একে অপরের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে বিচার-বিশ্লেষণ করে না।

চীনের শিনজিয়াং অঞ্চলে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ, যা চীন অস্বীকার করে এবং রুশ বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির মৃত্যুর ঘটনার পর কিছু পশ্চিমা দেশ এই দুই দেশের সাথে সম্পর্ক নিয়ে আরো সতর্ক হয়ে উঠেছে।

তবে মস্কো ও বেইজিং এসব ইস্যুকে গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়।

সূত্র: বিবিসি