শ্রীলঙ্কায় কারাগারে সংঘর্ষ, নিহত বেড়ে ২৫

শ্রীলঙ্কার একটি কারাগারে সোমবার (৬ জুলাই) দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ চলমান রয়েছে। এতে বন্দী ও কারারক্ষীসহ কমপক্ষে ২৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

নয়া দিগন্ত অনলাইন
শ্রীলঙ্কায় সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা
শ্রীলঙ্কায় সংঘর্ষের ঘটনাস্থলে পুলিশ কর্মকর্তারা |সংগৃহীত

শ্রীলঙ্কার একটি কারাগারে সোমবার (৬ জুলাই) দ্বিতীয় দিনের মতো সংঘর্ষ চলমান রয়েছে। এতে বন্দী ও কারারক্ষীসহ কমপক্ষে ২৫ জন নিহত এবং শতাধিক মানুষ আহত হয়েছেন।

সংবাদমাধ্যম আদা দেরানা জানিয়েছে, নিহতদের মধ্যে পাঁচজন কারারক্ষী এবং ২০ জন বন্দী রয়েছেন।

পুলিশ জানিয়েছে, রাজধানী কলম্বোর উত্তরে অবস্থিত নেগোম্বো কারাগারে রোববার (৫ জুলাই) রাত থেকে দুই প্রতিদ্বন্দ্বী মাদকচক্রের বন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহত বন্দী ও কারারক্ষীদের দ্রুত নেগোম্বো জেলা হাসপাতালে নেয়া হয়।

সোমবার কারাগারের বাইরে বিপুলসংখ্যক বন্দীর স্বজনরা জড়ো হন। স্থানীয় বাসিন্দারা জানায়, তারা গুলির শব্দ শুনতে পেয়েছেন।

এর আগে, ২০২০ সালের ডিসেম্বর মাসে কোভিড-১৯ মহামারির সময় শ্রীলঙ্কার আরেকটি কারাগারে সংঘর্ষে ১১ বন্দী নিহত এবং ১১৭ জন আহত হন। ওই ঘটনার পর অতিরিক্ত বন্দীর চাপ কমাতে সরকার শত শত বন্দীকে মুক্তি দিয়েছিল।

সূত্র: আনাদোলু অ্যাজেন্সি, এএফপি