জাপানে ট্রেনের ধাক্কায় বৃহস্পতিবার চারজন শ্রমিক আহত হয়ে অচেতন অবস্থায় রয়েছেন। একটি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, তাদের জীবিত থাকার কোনো লক্ষণ ছিল না।
রাজধানী টোকিওর উত্তরে শিন-কানুমা স্টেশনে চার শ্রমিক ট্রেনের ধাক্কায় আহত হন বলে জানিয়েছে দমকল বিভাগ।
দমকল বিভাগের এক মুখপাত্র বলেন, ‘জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় তিন শ্রমিক ট্রেনের নিচে আটকে ছিলেন। অপর একজন প্ল্যাটফর্মে ছিলেন।’
তিনি বলেন, ‘হাসপাতালে নেয়ার আগে চারজনই অচেতন ছিলেন।’
সূত্র : বাসস



