ইন্দোনেশিয়ায় আবারো ভূমিকম্প, মাত্রা ৫.৯

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে সোমবার (১৭ আগস্ট) ভোরে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর আগে, গত শনিবার ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নয়া দিগন্ত অনলাইন
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে
ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে ভূমিকম্প আঘাত হেনেছে |ফাইল ছবি

ইন্দোনেশিয়ার ফ্লোরেস অঞ্চলে সোমবার (১৭ আগস্ট) ভোরে ৫ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেড) এ তথ্য জানিয়েছে।

এর মাত্র দুই দিন আগে একই দ্বীপে শক্তিশালী একটি ভূমিকম্পে কয়েক ডজন মানুষের মৃত্যু হয়েছে।

জিএফজেডকে উদ্ধৃত করে সিনহুয়া জানিয়েছে, সর্বশেষ ভূমিকম্পটির কেন্দ্রস্থল প্রাথমিকভাবে ৮ দশমিক ৫৭ ডিগ্রি দক্ষিণ অক্ষাংশ এবং ১২১ দশমিক ৫৫ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পটি আঘাত হানে।

পূর্ব ইন্দোনেশিয়ায় ভূমিকম্পের ধারাবাহিকতার মধ্যেই এই ঘটনাটি ঘটল। গত শনিবার স্থানীয় সময় ভোরে ফ্লোরেস দ্বীপের কাছে ৭ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হানার মাধ্যমে এটি শুরু হয়েছিল।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ওই ভূমিকম্পে কমপক্ষে ৫৩ জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি