চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান জানিয়েছেন, নেপালে আকস্মিক বন্যার পর প্রায় ১০০ জন চীনা নাগরিক নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।
তিনি বলেন, চীন নেপালের সাথে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখছে এবং যৌথ অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রমে সহায়তা করছে। নেপালের প্রয়োজন অনুযায়ী চীন জরুরি সহায়তাও প্রদান করবে।
চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির তথ্য অনুযায়ী, তিব্বতের গিয়িরং কাউন্টিতে ভূমিধসজনিত দুর্যোগে নিখোঁজ মানুষের সংখ্যা বেড়ে ৫৫৮ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ২৬০ জন বিদেশী নাগরিক রয়েছেন।
নেপালের জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ তাদের সর্বশেষ হালনাগাদে জানিয়েছে, নেপালে আরো ৮২৬ জন মানুষ নিখোঁজ রয়েছেন।
এই সংখ্যাগুলো চীনের দেয়া পরিসংখ্যানের সাথে আংশিকভাবে মিলে যায় কি-না, তা বর্তমানে স্পষ্ট নয়।
সূত্র : বিবিসি



