দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ইসরাইলি বাহিনী হামলা চালিয়েছে বলে জানিয়েছে দেশটির জাতীয় সংবাদ সংস্থা। মঙ্গলবার (১৮ আগস্ট) এসব হামলা চালানো হয়।
সংস্থাটি জানিয়েছে, ইসরাইলি বাহিনী দক্ষিণ লেবাননের মাজদাল জৌন গ্রামের উপকণ্ঠে কামান দিয়ে গোলাবর্ষণ করেছে এবং নিকটবর্তী আল-মানসুরি শহরে ভোরে বিমান হামলা চালিয়েছে।
সংস্থাটি আরো জানায়, মঙ্গলবার সকালে হাদ্দাথা ও বারাচিত শহরের উপকণ্ঠেও গুলিবর্ষণ করা হয়েছে।
সূত্র: আল জাজিরা



