ড্রোন হামলায় কুয়েতের তেল শোধনাগার ক্ষতিগ্রস্ত

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) ভোরে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন পরিচালিত আল আহমাদির একটি তেল শোধনাগার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

নয়া দিগন্ত অনলাইন
কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা
কুয়েতের তেল শোধনাগারে ড্রোন হামলা |সংগৃহীত

কুয়েতের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, শুক্রবার (৩ এপ্রিল) ভোরে কুয়েত পেট্রোলিয়াম করপোরেশন পরিচালিত আল আহমাদির একটি তেল শোধনাগার ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।

পোস্টে বলা হয়েছে, এই ড্রোন হামলার ফলে ‘বেশ কয়েকটি অপারেশনাল ইউনিটে’ আগুন লেগে যায়। কিন্তু এতে কোনো কর্মচারী আহত হননি।

ইতোমধ্যেই ঘটনাস্থলে জরুরি ও অগ্নিনির্বাপক দল পাঠানো হয়েছে।

এর আগে, এক্সের একটি পোস্টে সতর্ক করা হয়েছিল যে কুয়েতের ওপর ‘শত্রুপক্ষীয় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা’ চলছে।

সূত্র: আল জাজিরা