ইরানের একটি ড্রোন হামলায় কুয়েতের একটি বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র ও পানি পরিশোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ রোববার দেশটির বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।
বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে জানায়, ইরানের হামলায় ব্যাপক অবকাঠামোগত ক্ষতি হয়েছে এবং দু’টি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলেও জানানো হয়েছে।
সূত্র: বাসস



