ভূমিকম্পের পর জাপানে ৯ হাজারের বেশি মানুষ আশ্রয়কেন্দ্রে

বুধবার ভোর পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে জাপানের সরকার।

নয়া দিগন্ত অনলাইন
শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপান
শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত জাপান |সংগৃহীত

জাপানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে শক্তিশালী একটি ভূমিকম্প আঘাত হানার পর বুধবার ভোর পর্যন্ত ৯ হাজারের বেশি মানুষ বিভিন্ন আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছেন বলে জানিয়েছে দেশটির সরকার।

ভূমিকম্পের পর পরিস্থিতি তুলে ধরে সরকারি মুখপাত্র মিনোরু কিহারা বলেন, ‘আমরা সাতজন গুরুতর আহত ও ২৯ জন সামান্য আহত হওয়ার খবর পেয়েছি।’

তিনি আরো বলেন, বুধবার সকাল ৭টা পর্যন্ত কুমামোতো ও ফুকুওকাসহ পাঁচটি প্রিফেকচারের ৫০৬টি আশ্রয়কেন্দ্রে মোট ৯ হাজার ১৮৬ জন মানুষ আশ্রয় নিয়েছেন।

ভূমিকম্পে অন্তত ১৩ জন প্রাণ হারিয়েছে।

সূত্র : বাসস